২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রেম ও সময়ের গল্প’

আর এ রাহুলের ‘প্রেম ও সময়ের গল্প’ টেলিফিল্মে অভিনয় করছেন কুসুম শিকদার ও কল্যাণ কোরাইয়া। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাহুল।

জয়ন্ত সাহা

প্রশান্ত মিত্র

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 06:46 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

রাহুল গ্লিটজকে জানিয়েছেন, এ টেলিফিল্মে কুসুম ও কল্যাণ অভিনীত চরিত্রের নাম শ্রাবণী ও সোহান।

এতে দেখা যাবে, মফস্বল শহরের মেয়ে শ্রাবণী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রনেতা সোহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সোহান শ্রাবণীর চেয়ে রাজনৈতিক ক্যারিয়ারকে বড় করে দেখে। শ্র্রাবণী সোহানকে বিয়ে করার ¯^প্ন দেখলেও সোহান তার দলের প্রভাবশালী এক নেতার মেয়েকে বিয়ে ফেলে। শ্রাবণী পরিবারের পছন্দের ছেলেকে বিয়ে করে আমেরিকা পাড়ি দেয়। ঘটনা মোড় নেয় অন্য দিকে।

টেলিফিল্মটি বৃহস্পতিবার রাত ৭টা ৫০মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।