২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডা যাচ্ছেন এমরান

ছেলে আয়ানের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বুধবার তাকে নিয়ে কানাডার টরন্টোর উদ্দেশ্যে উড়বেন বলিউডি অভিনেতা এমরান হাশমি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 06:39 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

মিড ডে জানায়, টিউমার অপসারণের পর, এবার ক্যান্সারের চিকিৎসার জন্য তাকে নিয়ে যাচ্ছেন এমরান। বিষয়টি নিশ্চিত করেছেন এমরানের মামা, পরিচালক মহেশ ভাট।

ভাট বলেন, “আয়ানের চিকিৎসার জন্য সেরা চিকিৎসকদের সঙ্গে আলাপ করেছি। আমাদের সৌভাগ্যই বলতে হবে। তিনি আমাদের যা বলেছেন, তা শুনে আমরা আশাবাদী।”

ভাট আরও বলেন, “ডাক্তারের মতে, বাচ্চাদের প্রথম স্তরের ক্যান্সার শুরু থেকেই চিকিৎসা করা হলে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তারা।”

আয়ানের কিডনিতে একটি টিউমার পাওয়া গিয়েছিল। ১৫ জানুয়ারি সফলভাবে সেটি অপসারণ করেন মুম্বাইয়ের চিকিৎসকরা।

আয়ান অসুস্থ হয়ে পড়ায় হাশমি তার সব কাজ স্থগিত করেছেন। আয়ান সুস্থ না হওয়া পর্যন্ত তার পাশেই থাকতে চান তিনি।

ভাট জানান, “বিক্রম ভাটেরপরবর্তি সিনেমা ‘মি. এক্স’-এর শুটিং শুরু করার কথা ছিল এমরানের। তবে ১৫ জানুয়ারি শুটিং এক মাস পিছিয়ে দেন তিনি। টরেন্টোর বাচ্চাদের হাসপাতালে ভর্তি করা হবে আয়ানকে। এমরান এবং তার স্ত্রী পারভিন কানাডায় দুসপ্তাহ থাকবে। আর এরপরই তারা ফিরে আসবেন মুম্বাইয়ে।”