২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জ মাইকেলের ষষ্ঠ অ্যালবাম

ব্রিটিশ পপ তারকা জর্জ মাইকেলের ষষ্ঠ একক অ্যালবাম ‘সিশ্ফনিকা’ মুক্তি পাবে ১৭ মার্চ।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 06:37 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

কন্টাক্টমিউজিক জানায়, ‘কেয়ারলেস হুইসপার’-খ্যাত ওই গায়ক ২০১৩-এর ডিসেম্বর মাসে তার ওয়বসাইট বন্ধ করে দিলে গুজব ছড়ায় সংগীত জগত থেকে বিরতি নিচ্ছেন তিনি। তবে সম্প্রতি মাইকেল নিজেই তার ষষ্ঠ একক অ্যালবাম মুক্তির তারিখ ঘোষণা দিয়েছেন।

৫০ বছর বয়সী ওই সংগীতশিল্পী তার জর্জমাইকেলডটকম ওয়েবসাইটের সব তথ্য মুছে ফেলে একটি লাল পর্দা ফেলে দেন। শুধু তার ওপর লেখা ছিলো, ‘২০১৪ -তে অপেক্ষা করছে নতুন চমক।’

তার মুক্তিপ্রতিক্ষীত অ্যালবামটির নাম ‘সিম্ফনিকা’। ২০১১-১২ সালে তার অকেস্ট্রা কনসার্টের নামানুসারেই নামকরণ করা হয়েছে অ্যালবামটির।

২০১৩-এর মে মাসে লন্ডনের কাছাকাছি একটি স্থানে গাড়ি দুর্ঘটনায় আহত হন মাইকেল। আর এরপর দীর্ঘদিন তিনি ছিলেন পুরোপুরি বিশ্রামে। এরপর নিউমনিয়ায় আক্রান্ত হয়ে দু’সপ্তাহ হাসপাতালে ছিলেন ওই শিল্পী। আর তারপরই তিনি তার অ্যালবামের কাজ শুরু করেন।

অসুস্থতা কাটিয়ে ওঠার পরই ইউনিভার্সাল মিউজিকের সঙ্গে ২০১৩ সালে বেশ কয়েকটি চুক্তি করেন তিনি।

মাইকেলের মুক্তি প্রতিক্ষীত ‘সিম্ফোনিকা অ্যালবামটি রেকর্ডিং এ কাজ করেছিলেন প্রয়াত রেকর্ডিং প্রযোজক ফিল রেমন।

মাইকেলের পঞ্চম অ্যালবাম ‘পেশেন্স’ মুক্তি পেয়েছিলো ২০০৪ সালে।

তার নতুন অ্যালবামের একটি গান ‘প্রেইং ফর টাইম’ খুব শীগ্রই ফ্রি ডাউনলডের জন্য পাওয়া যাবে বিভিন্ন সাইটে। তবে পুরো অ্যালবামের জন্য অপেক্ষা করতে হবে ১৭ মার্চ পর্যন্ত।