অর্জুনের পরবর্তী সিনেমা ‘তেভার’
বনি কাপুর প্রযোজিত পরবর্তী সিনেমা ‘তেভার’-এ অভিনয় করবেন তার ছেলে অর্জুন কাপুর।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, বাবার প্রযোজনায় পরবর্তী সিনেমায় কাজ করবেন অর্জুন।
সংবাদমাধ্যমটি জানায়, বনি কাপুর সিনেমার নাম হিসেবে ‘তেভার’ নামটি পছন্দ করেন। পরবর্তীতে জানা যায় এটি ইয়াশ চোপড়ার পছন্দের একটি নাম ছিল। অর্জুন তখন আদিত্য চোপড়ার সঙ্গে সিনেমার নাম নিয়ে কথা বলেন। আর যখন আদিত্য জানতে পারেন সিনেমার নাম ‘তেভার’ দিতে চাওয়া হচ্ছে, তখন কথা না বাড়িয়ে তিনি তা মেনে নেন।”
সিনেমাতে আগ্রার একজন কাবাডি চ্যাম্পিয়ন কলেজ ছাত্রের চরিত্রে অভিনয় করবেন অর্জুন।
তেলেগু সিনেমা ‘ওকাডু’-এর বলিউডি রিমেক ‘তেভার’ পরিচালনার মধ্য দিয়ে পরিচালক হিসেবে পরিচিত হতে যাচ্ছেন অমিত শর্মা। আর সিনেমায় অর্জুনের বিপরীতে অভিনয় করবেন সোনাক্ষি সিনহা।
সিনেমার শুটিংয়ের কাজ ২০১৪ সালের জানুয়ারি নাগাদ শুরু হবে।
বর্তমানে অর্জুনের ঝুলিতে আরও বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘গুন্ডে’, ‘টু স্টেটস’ এবং ‘ফাইন্ডিং ফ্যানি ফার্নান্ডেজ’।
