২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র মাতাচ্ছে ‘হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ারস’

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 06:26 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

জেনিফার লরেন্স অভিনীত ‘হাঙ্গার গেমস’ সিরিজের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ারস’ দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের বক্স অফিস থেকে তুলে নিয়েছে ১১ কোটি ডলার।

হলিউড রিপোর্টাস জানায়, ‘হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ারস’-এর পরেই রয়েছে ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘ফ্রোজেন’। ২০ নভেম্বর মুক্তির পর সিনেমাটির এ পর্যন্ত আয় ৯ কোটি ৩০ লাখ ডলার।

দুটি সিনেমাই ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সোরসারার স্টোন’ সিনেমার রেকর্ড টপকেছে। হ্যারি পটার সিরিজের প্রথম সিনেমার প্রথম তিন দিনের আয় ছিল ৫ কোটি ৭৫ লাখ ডলার।

নভেম্বর মাসে হলিউডি বক্স অফিসের সেরা দশটি সিনেমার তালিকায় ১১ কোটি ডলার আয় করে শীর্ষে আছে ‘হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ারস’, দ্বিতীয় স্থানে আছে ‘ফ্রোজেন’, ১ কোটি ৫৫ লাখ ডলার আয় করে তৃতীয় স্থানে আছে ‘থর: দি ডার্ক ওয়ার্ল্ড’। চতুর্থ স্থানে আছে ‘দি বেস্ট ম্যান হলিডে’।

পঞ্চম এবং ষষ্ঠ স্থান দখল করেছে ‘হোমফ্রন্ট’ এবং ‘ডেলিভারি ম্যান’। সপ্তম স্থানে আছে ‘দ্য বুক থিফ’। অষ্টম এবং নবম স্থানে রয়েছে ‘ব্ল্যাক নেটিভিটি’ এবং ‘ফিলোমেনা’। সর্বশেষ অর্থাৎ দশম স্থানে আছে ‘লাস্ট ভেগাস’।