২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেঘে ঢাকা তারা’র সেরা তানজিলা ও রাখি

সুবিধাবঞ্চিত কিশোরীদের নিয়ে নাচ ও গানের রিয়েলিটি শো ‘মেঘে ঢাকা তারা’র সেরা হয়েছে গানে তানজিলা ও নাচে রাখি।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 04:45 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

মাছরাঙা টেলিভিশনে ২২ নভেম্বর প্রচারিত গ্র্যান্ড ফিনালে পর্বে বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।

অন্য বিজয়ীর মধ্যে গানে দ্বিতীয় হয়েছেন আশা, তৃতীয় সুমি। নাচে দ্বিতীয় প্রার্থনা ও তৃতীয় হয়েছে সুপ্রিয়া।

এই রিয়েলিটি শোয়ের দুই শাখায় প্রথম স্থান অধিকারী পুরস্কার হিসেবে পেয়েছে এক লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার ছিল পঁচাত্তর হাজার এবং তৃতীয় স্থান অধিকারীরা পেয়েছে পঞ্চাশ হাজার টাকা।

প্রতিযোগিতার মূল বিচারক ছিলেন শুভ্র দেব, শামীম আরা নীপা ও মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল। উপস্থাপনা করেছেন নাবিলা।

বেসরকারি সংস্থা ব্র্যাক-এর পৃষ্ঠপোষকতায় ব্যতিক্রমধর্মী এ আয়োজনে ব্র্যাক-এর ‘এডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর আওতায় সারাদেশের ৮ হাজার ৫০০ ‘কিশোরী ক্লাব’-এর আড়াই লাখ কিশোরীর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত ৪০ প্রতিভাবান কিশোরী নাচ ও গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।