২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌনকর্মীর ভূমিকায় রবার্ট

ব্রাজিলের পুরুষ যৌনকর্মীর ভূমিকায় দেখা যাবে হলিউডি অভিনেতা রবার্ট প্যাটিনসনকে। আর তার সঙ্গী হবেন অভিনেতা কলিন হ্যাঙ্কস।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 03:01 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

হিপহপ ব্যান্ড ‘ডেথ গ্রিপ’-এর ড্রামার জ্যাক হিল নির্মাণ করছেন নতুন একটি শর্টফিল্ম, যেখানে অভিনয় করবেন রবার্ট এবং কলিন।

হলিউড ডটকমের খবর অনুযায়ী, ‘মিসোনিজম’ নামের এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন রবার্ট।

সিনেমাটি তৈরি করা হবে ‘মনক্রোম’ স্টাইলে অর্থাৎ শুধুমাত্র একটি রংয়ে। সিনেমাতে দেখা যাবে একজন যুবককে কীভাবে অপরাধজগতে প্রবেশ করতে বাধ্য করা হয়।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, একদিনের জন্য সিনেমাটি মুক্তি দেওয়া হবে ‘ডেথ গ্রিপ’ ব্যান্ডের সদস্যদের নিজের শহর ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টোতে।

পরিচালনার পাশাপাশি ব্যান্ডের সদস্যদের সঙ্গে মিলে সিনেমাটির সংগীতও তৈরি করেছেন জ্যাক হিল।