২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের বিরুদ্ধে মামলা

রিয়ালিটি শো ‘বিগ বস’-এ ধর্মকে অবমাননা করা হয়েছে, এই অভিযোগে সালমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক ব্যক্তি। মুম্বাইয়ের এক ম্যাজিস্ট্রেট আদালতে সালমান খানের বিরুদ্ধে এই মামলা করা হয়।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 07:27 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, হেমন্ত পাতিল নামের এক ব্যক্তি সম্প্রতি মুম্বাই শহরের বান্দ্রা এলাকার ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগ দায়ের করেন।

সালমান খানের পাশাপাশি টিভি চ্যানেল কালারস এবং ‘বিগ বস’ অনুষ্ঠানের প্রযোজকদের বিরুদ্ধেও একই মামলায় অভিযোগ আনা হয়।

হেমন্তের অভিযোগ হল, অনুষ্ঠানটিতে অ্যাঞ্জেল এবং ডেভিল এই দুই দলে ভাগ করা হয় প্রতিযোগীদের। সেখানে দেখা যায়, ডেভিল দলের প্রতিযোগীরা হিন্দু ধর্মের দেবতা শিবের ‘ত্রিশূল’ হাতে ঘুরে বেড়াচ্ছেন। আর বিষয়টি হেমন্তের কাছে ধর্মীয় অবমাননাকর বলে মনে হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ত্রিশূলের মধ্যে হাড় জড়ানো হয়েছে, যা হিন্দু পুরাণের জন্য অপমানজনক।

এই মামলার শুনানি হবে ২৯ অক্টোবর।