অমিতাভের জন্মদিনে আরাধিয়ার উপহার
১১ অক্টোবর ৭১ বছরে পা দিয়েছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। আর এবারের জন্মদিনে তিনি পেয়েছেন একটি বিশেষ উপহার। দাদা অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ‘হ্যাপি বার্থডে’ গান গেয়ে শুনিয়েছে নাতনি আরাধিয়া বচ্চন।
জি মিডিয়া ব্যুরোর খবর অনুযায়ী, ১০ অক্টোবর মাঝরাতে দাদাকে ‘হ্যাপি বার্থডে’ গান গেয়ে শুনিয়েছে ছোট্ট আরাধিয়া। আর সবার সঙ্গে এই আনন্দ নিজের ব্লগের মাধ্যমে ভাগভাগি করে নিয়েছেন অমিতাভ।
অমিতাভ তার ব্লগে লেখেন, “কাজের খাতিরে পরিবারের বেশিরভাগ সদস্যই এখন শহরের বাইরে আছেন, এরপরও সবাই শুভেচ্ছা জানিয়েছেন। সবচেয়ে ছোট্ট সদস্যটি ‘হ্যাপি বার্থডে’ গান শিখে এসে আমাকে শুনিয়েছে। এই ছোট ছোট ঘটনাগুলো জন্মদিনকে আরও স্মৃতিময় করে তোলে।”
অভিষেক এবং ঐশ্বরিয়ার মেয়ে আরাধিয়া আসছে নভেম্বর মাসে দুই বছরে পা দেবে। ২০১১ সালের ১৬ নভেম্বর জন্ম হয় আরাধিয়ার।
