২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘র...রাজকুমার’ সিনেমার ট্রেইলার

বলিউডি কোরিওগ্রাফার প্রভুদেবা পরিচালিত ‘র...রাজকুমার’ সিনেমার ট্রেইলার লঞ্চ হয় ১ অক্টোবর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহিদ কাপুর, সোনাক্ষি সিনহা এবং সনুসুদ।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 11:53 AM

Updated : 25 Apr 2022, 07:20 PM

জি মিডিয়া ব্যুরো জানায়, সিনেমাটির ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানটি আরও বেশি বর্ণাঢ্য করে তুলতে পাত্রপাত্রীরা তাদের চরিত্র অনুযায়ী পোশাক পরে অনুষ্ঠানে উপস্থিত হন। এমনকি সিনেমার একটি ছোট দৃশ্যও তারা অভিনয় করে দেখান।

অনুষ্ঠানে শাহিদ বলেন, “বেশিরভাগ অভিনেতাই অ্যাকশন সিনেমায় অভিনয় করতে চান। আর এটি অ্যাকশনে ভরপুর একটি সিনেমা। আমি সিনেমাটি নিয়ে দারুণ উত্তেজিত।”

ইরোস ফিল্মসের ব্যানারে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ভিকি রজনী। ৬ ডিসেম্বর মুক্তি প্রতীক্ষিত সিনেমাটির ট্রেইলার অভিনব কশ্যপের ‘বেশরম’ সিনেমার সঙ্গে প্রদর্শিত হবে। ‘বেশরম’ ২ অক্টোবর মুক্তি পেয়েছে।