২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৪৪ ধারা’য় ৭২ ব্যান্ড

সংগীত প্রযোজক ঈশা খান দূরে গানের অ্যালবাম ‘১৪৪ ধারা’র কাজ শুরু করেছেন সম্প্রতি। অ্যালবামে থাকছে ৭২টি ব্যান্ডের ৭২টি গান।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 06:20 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

এ বিষয়ে তিনি গ্লিটজকে জানান, ‘হাতিয়ার’ অ্যালবামে ছিল ৬৪টি গান, এবার ‘১৪৪ ধারা’য় থাকবে ৭২টি গান।

তিনি আরও বলেন, “নতুনদের পাশাপাশি আমাদের সবার পরিচিত কিছু ব্যান্ডের গানও থাকবে।”

দূরে বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড ব্যান্ডদের ৬৪টি গানের অ্যালবাম হাতিয়ার  প্রকাশ করেন ২০১২ সালে।

হাতিয়ার বেশ শ্রোতাপ্রিয় ও বিক্রীত একটি অ্যালবাম বলে জানিয়েছেন, প্রকাশনা প্রতিষ্ঠান জি-সিরিজের জনসংযোগ কর্মকর্তা সুমন মুস্তফা।