২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রজেক্ট অবশেষে

কণ্ঠশিল্পী মারুফ ও নকীবের অ্যালবাম ‘প্রজেক্ট অবশেষে’ সম্প্রতি প্রকাশিত হল অডিও এক্স-এর ব্যানারে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 02:28 AM

Updated : 25 Apr 2022, 07:11 PM

এ বিষয়ে শিল্পীদ্বয় গ্লিটজকে বলেন, “সংগীতের প্রতি ভালোলাগা থেকে আমরা একসঙ্গে গিটার শেখা শুরু করি ২০০১ সালে। এরপর একসঙ্গে গিটার বাজিয়ে সুর তুলতে থাকি। নিয়মিত আড্ডায় গড়ে উঠতে থাকে আমাদের গানের সম্ভার। সেই সম্ভার থেকেই নির্বাচিত কিছু গান শ্রোতাদের কানে পৌছে দিতে চাই এবার।”

তারা জানান, অ্যালবামে গান রয়েছে ১৪টি। কথা ও সুরে ৭ টি করে গানে অবদান রয়েছে দুজনের। অ্যালবামটির সংগীত প্রযোজনা, মিক্সিং ও মাস্টারিং করেছেন সচি শামস। সহশিল্পী হিসেবে মৌ তনিমার কণ্ঠও শুনতে পাবেন শ্রোতারা।

গানের শিরোনাম- বৃষ্টি ভেজা রাত, পারিনি বুঝতে আমায়, সময়ের দুপ্রান্তে, রিবতা, এ কথা তোমাকে, ঠিকানা, হারিয়ে গেলাম, আকাশের নীলে, শহরের কোলাহল প্রভৃতি।