আবার সোনম-ধানুশ
‘রানঝানা’ সিনেমার সাফল্যের পর আরও একবার জুটি হিসেবে বলিউডি অভিনেত্রী সোনম কাপুর এবং দক্ষিণী অভিনেতা ধানুশকে দেখতে পাবেন দর্শকরা। তবে, নতুন কোনো সিনেমায় নয়, ‘লাক্স’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একসঙ্গে কাজ করবেন তারা।
‘রানঝানা’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন ‘কোলাভেরি ডি’ খ্যাত অভিনেতা ধানুশ। আর প্রথম সিনেমাতেই সোনম কাপুরের সঙ্গে তার জুটি বেশ ভালো আলোড়ন সৃষ্টি করে দর্শক মহলে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সেই জনপ্রিয়তাই এবার কাজে লাগাতে যাচ্ছে ‘লাক্স’।
সোনম এরই মধ্যে লাক্সের কয়েকটি সাবানের বিজ্ঞাপনে কাজ শুরু করেছেন।
সোনম-ধানুশ জুটির সিনেমা ‘রানঝানা’ মুক্তির পরই বক্স অফিসে বেশ আলোড়ন সৃষ্টি করে। হিন্দু-মুসলিম প্রেমের কাহিনি নিয়ে নির্মিত সিনেমাটি সমালোচক এবং দর্শক মহলে জনপ্রিয়তা পায়।
