২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেড়শ কোটির ক্লাবে চেন্নাই এক্সপ্রেস

একশ কোটির সীমা টপকে মুক্তির দুসপ্তাহে দেড়শ কোটির ক্লাবে স্থান করে নিয়েছে রোহিত শেঠি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত বলিউডি সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 04:27 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটি মুক্তির প্রথমদিন থেকেই ঝড় তোলে বক্স অফিসে। আর অত্যন্ত দ্রুত স্থান করে নেয় একশ কোটি রুপি আয়কারী সিনেমার তালিকায়। দর্শক এবং সমালোচকদের কাছ থেকে মিশ্র মন্তব্য পেলেও সফলতার সঙ্গে ব্যবসা করে যাচ্ছে সিনেমাটি। ভারতের স্বাধীনতা দিবসে সিনেমাটি সাড়ে ১৯ কোটি রুপি আয় করে।

শাহরুখ তার সিনেমাটি সম্পর্কে বলেন, “এটি এমন একটি সিনেমা, যা বাচ্চারা খুবই উপভোগ করবে। সিনেমায় কাউকে হেয় করা হয়নি। কোনো ধরনের অশ্লীলতাও নেই।”

তিনি আরও বলেন, “সিনেমাতে কমেডি, গান, রোমান্স এবং অ্যাকশনের ভিন্নমাত্রার মিশ্রণ রয়েছে। রোহিত সব কিছুর সমন্বয়ে একটি দারুণ সিনেমা বানিয়েছেন।”