২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার বায়োপিক

টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে নেলসন ম্যান্ডেলার বায়োপিক।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 05:58 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বর্ণবাদ বিরোধী নেতা এবং দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার উপর নির্মিত বায়োপিক ‘ম্যান্ডেলা : লং ওয়াক টু ফ্রিডম’ মুক্তি পাবে চলতি বছরের সেপ্টেম্বরে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

এ বিষয়ে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের শিল্প পরিচালক বলেন, “আমরা যখন সিনেমাটি দেখলাম, তখনই বুঝেছি এটি উদ্বোধনের দিন প্রদর্শন করার উপযুক্ত। এটি এমন একটি সিনেমা যা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়কে তুলে ধরেছে। সেগুলো হল-- তথ্য এবং তথ্য নিয়ন্ত্রণকারী।”

কন্টাক্টমিউজিক জানিয়েছে, ম্যান্ডেলার উপর নির্মিত এই বায়োপিকে মূল ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা ইদ্রিস এলবা এবং পার্শ্ব চরিত্রে অর্থাৎ ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলার চরিত্রে রয়েছেন নাওমি হ্যারিস। ম্যান্ডেলার আত্মজীবনী  ‘লং ওয়াক টু ফ্রিডম’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক জাস্টিন চ্যাডউইক।