ফারহানের প্রশংসায় মিলখা সিং
‘ভাগ মিলখা ভাগ’ সিনেমায় ফারহান আখতারের অভিনয়ে মুগ্ধ মিলখা সিং।
ভাগ মিলখা ভাগ’ সিনেমায় বলিউডি পরিচালক এবং অভিনেতা ফারহান আখতারের অভিনয়ের প্রশংসা করেছেন ভারতের অলিম্পিকজয়ী স্প্রিন্টার মিলখা সিং। সিনেমাটি দেখে ফারহানের প্রশংসা করে তাকে নিজের সঙ্গে তুলনা করেন মিলখা। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
৭৭ বছর বয়সী মিলখা বলেন, “ফারহান খুবই ভালোভাবে আমার চরিত্রতে অভিনয় করেছেন। তিনি প্রত্যেক দিক থেকে মিলখা সিংকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। সিনেমাতে তার অভিনয় আমাকে কাঁদিয়েছে।”
চলতি মাসের ৫ তারিখ লন্ডনে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীতে মিলখা সিং বলেন, “খেলাধুলার দিক থেকে ভারত এখনও অনেক পিছিয়ে। নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে আমি চেয়েছিলাম আমার জীবনের গল্প তুলে ধরতে।”
ওই প্রদর্শনীতে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা ফারহান আখতার এবং অভিনেত্রী সোনম কাপুরের সঙ্গে রেড কার্পেটে যোগ দেন মিলখা সিং। আরও উপস্থিত ছিলেন পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহেরা এবং চিত্রনাট্যকার প্রসূন জোশি।
