আইটেম গার্ল শ্রদ্ধা
কারান জহরের পরবর্তী সিনেমা ‘উঙ্গলি’-তে আইটেম গানে নাচবেন শ্রদ্ধা কাপুর।
বলিউডি পরিচালক কারান জহরের পরবর্তী সিনেমা ‘উঙ্গলি’তে একটি আইটেম গানে নাচবেন নবাগতা অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
এক সূত্রে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শ্রদ্ধা ‘উঙ্গলি’ সিনেমার জন্য একটি আইটেম গানে অংশ নেবেন। এখনও গানটির শুটিং শুরু হয়নি।
গানটিতে সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা এমরান হাশমিও থাকছেন। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত, কঙ্গনা রানাওয়াত, রনদীপ হুড়া এবং নেহা ধুপিয়া।
কারানের প্রযোজনা প্রতিষ্ঠান ধার্মা প্রডাকশনসের ব্যানারে আরও একটি সিনেমায় দেখা যাবে শ্রদ্ধাকে। পুনিত মালহোত্রা পরিচালিত ‘গোরি তেরি পেয়ার মে’ সিনেমায় আরও থাকছেন কারিনা কাপুর এবং ইমরান খান।
‘লাভ কা দ্য এন্ড’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন শ্রদ্ধা। এর পর তার অভিনীত ‘আশিকি ২’ সিনেমাটি বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করে স্থান করে নেয় ১শ’ কোটি রুপি আয়কারী সিনেমার তালিকায়।
