২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখকে হৃত্বিকের ধন্যবাদ

‘কৃষ ৩’ সিনেমায় স্পেশাল ইফেক্টের জন্য শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়েছেন হৃত্বিক রোশান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 11:54 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

সহকর্মী এবং বলিউডি অভিনেতা শাহরুখ খানের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানালেন অভিনেতা হৃত্বিক রোশান। জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, তার অভিনীত পরবর্তী সিনেমা ‘কৃষ ৩’-এর স্পেশাল ইফেক্ট নিয়ে শাহরুখের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানাতেই ব্যস্ততার ফাঁকেও কিছুটা সময় বের করে এমন উদ্যোগ নিয়েছেন হৃত্বিক ।

৩৯ বছর বয়সী হৃত্বিক জানান, খান প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ যদি সাহায্য না করত, তাহলে তিনি যে ধরনের স্পেশাল ইফেক্ট দিয়ে ‘কৃষ ৩’ সিনেমাটির পরিকল্পনা করেছিলেন তা কখনও বাস্তবায়িত হত না।

হৃত্বিক বলেন, “আমরা ভিন্নমাত্রার কিছু কাজ উপহার দেওয়ার চেষ্টা করেছি, যা কয়েক বছর আগেও কেউ চিন্তা করেননি।”

রাকেশ রোশান পরিচালিত ‘কৃষ ৩’ সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংকা চোপড়া, বিবেক ওবেরয় এবং কঙ্গনা রানাওয়াত। সিনেমাটি দিওয়ালি মৌসুমে ৪ নভেম্বর মুক্তির প্রতীক্ষায় রয়েছে।