২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটি কাটাবেন ক্যাট-রণবীর

ক্যাটরিনা কাইফকে নিয়ে বার্সেলোনায় ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করছেন রণবীর কাপুর।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 10:09 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

বলিউডি অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে বার্সেলোনায় ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করেছেন অভিনেতা রণবীর কাপুর। মুম্বাই মিরর জানিয়েছে, নিজেদের মধ্যকার সাম্প্রতিক ভুল বোঝাবুঝির অবসান ঘটাতেই এমন উদ্যোগ নিয়েছেন রণবীর।

কিছুদিন আগেই বলিউডি অভিনেতা অর্জুন কাপুরের জন্মদিনে কথা কাটাকাটি হয় বর্তমানে টিনসেলের আলোচিত জুটি রণবীর এবং ক্যাটরিনার। প্রেমিকা ক্যাটের মান ভাঙাতেই এই পরিকল্পনা করেছেন রণবীর।

জানা গেছে, ওই বলিউডি জুটি বার্সেলোনায় পৌঁছে পরিচালক আয়ান মুখার্জির সঙ্গে দেখা করবেন। টাইমস অফ ইন্ডিয়াকে একটি সূত্র সম্প্রতি জানায়, ইস্তাম্বুল, বার্সেলোনা এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহর ঘুরে দেখছেন আয়ান, তিনি নিজেও এখন ছুটিতে আছেন। আর রণবীর এবং ক্যাটরিনা বার্সেলোনাতে গিয়ে তার সঙ্গে দেখা করবেন। এ সপ্তাহে তাদের যাওয়ার কথা থাকলেও ক্যাট অসুস্থ হয়ে পড়ায় তা কিছুদিন পিছিয়ে গেছে।

রণবীর এবং ক্যাটরিনা দুজনেই এখন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে ব্যস্ততার ফাঁকে কিছুটা সময় বের করেই তারা ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন। এটিই তাদের প্রথম একত্রে কাটানো অবকাশ নয়। এর আগে চলতি বছরের শুরুতে তারা একসঙ্গে নিউ ইয়র্কে গিয়েছিলেন।