২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘ইন্ডিপেন্ডেন্স ডে ২’

উইল স্মিথ অভিনীত সায়েন্স ফিকশন সিনেমা ‘ইন্ডিপেন্ডেন্স ডে’-এর সিকুয়াল ‘ইন্ডিপেন্ডেন্স ডে ২’ আমেরিকায় মুক্তি পাবে ২০১৫ সালে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 06:11 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

দ্য হাফিংটন পোস্টকে প্রযোজনা সংস্থা টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স সম্প্রতি জানিয়েছে, ১৯৯৬ সালের সিনেমা ‘ইন্ডিপেন্ডেন্স ডে’-এর পর দীর্ঘ ১৯ বছর বিরতি দিয়ে নির্মিত হবে এই সিকুয়েল।

প্রথম সিনেমাটির ব্যবসায়িক সাফল্য ৮১ কোটি ৭৪ লাখ ডলার হলেও সিকুয়েল নির্মাণের জন্য রীতিমতো অর্থসংকটে পড়তে হয়েছে নির্মাতাদের।

আরও জানা গেছে, সিকুয়ালটির জন্য আবারও পরিচালকের আসনে বসবেন ‘ইন্ডিপেন্ডেন্স ডে’-এর পরিচালক রোল্যান্ড এমেরিচ; তবে মূল সিনেমাটির কলাকুশলীরা এবারের পর্বে থাকছেন কি না তা এখনও নিশ্চিত করা হয়নি।