২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাক্ষির মুখে থুতু!

রণবীর সিং সংলাপ বলার সময় সোনাক্ষি সিনহার মুখে থুতু ছিটালে সেট থেকে বেরিয়ে যান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 01:28 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

শুটিং চলাকালে রণবীর সিং সোনাক্ষি সিনহার মুখে থুতু ছিটালে সেট থেকে বেরিয়ে যান তিনি। ‘লুটেরা’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বলিউডি অভিনেতা রণবীর সিং এবং অভিনেত্রী সোনাক্ষি সিনহা। শুটিং চলাকালে একটি দৃশ্যে সংলাপ বলার সময় রণবীরের অনবধানতায় সোনাক্ষির মুখে থুতু ছিটকে পড়ে। আর সে কারণে সেট থেকে বেরিয়ে যান তিনি। খবর জি মিডিয়া ব্যুরোর।

এ বিষয়ে রণবীর বলেন, “সোনাক্ষি ভীষণ রেগে গিয়েছিলেন। আর সেট থেকে বের হয়ে যান। এমন ঘটনা আমার সঙ্গে আগে কখনও ঘটেনি।”

ওই ঘটনা সম্পর্কে রণবীর বলেন, “একটি দৃশ্যে আমি সোনাক্ষিকে শক্ত করে ধরেছিলাম, আর তখন আমার সংলাপ ছিল, ‘তুমি পুলিশকে ফোন করেছ?’ ওই সময় আমি চরিত্রের ভিতর এতটাই ঢুকে গিয়েছিলাম যে আমার মুখ থেকে অনবধানতায় থুতু বের হয়ে গিয়েছিল। আর ওই সময় রাগ করে সোনাক্ষি সেট থেকে বের হয়ে যান।”

এরপর ‘ব্যান্ড বাজা বারাত’-খ্যাত রণবীর জানান, সোনাক্ষির রাগ ভাঙিয়ে শুটিং শুরু করতে তার বেশ বেগ পেতে হয়েছিল। ‘লুটেরা’ সিনেমা ৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির প্রতীক্ষায় রয়েছে।