চূড়ান্ত পর্বে ছয়জন
২২ জুন সংগীতপ্রতিভা বাছাইয়ের রিয়ালিটি শো ‘পাওয়ার ভয়েজ ২০১২’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। পাওয়ার ভয়েজ ২০১২-এর শীর্ষ ছয় প্রতিযোগী হচ্ছেন-- সজল, বেলী, রাজু, কর্নিয়া, ইভা ও শামীম। এদের মধ্য থেকে একজন হবেন ‘পাওয়ার ভয়েজ ২০১২’ আসরের সেরা।
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান উপলক্ষে ওইদিন শীর্ষ প্রতিযোগীরা পরিবেশন করবেন তাদের মৌলিক গান। আর গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন ঈগল গ্রুপের শিল্পীরা।
প্রতিযোগিতামূলক আসরে চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে থাকবেন রুনা লায়লা, বাপ্পা মজুমদার ও ইমন সাহা। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।
প্রতিভা বাছাইয়ের অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে চ্যানেল নাইন ও প্রাণ আরএফএল গ্রুপ। ‘লুকিয়ে নয় এবার গাও চুটিয়ে’ স্লোগানকে সামনে নিয়ে প্রতিভা অন্বেষনের রিয়ালিটি শো শুরু হয় ২০১২ সালের জুলাই মাসে।
অনুষ্ঠান পরিচালক তানভীর খান জানিয়েছেন, ওইদিন সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
