রিজভী-মানিকের গানে বাপ্পা
রেজাউর রহমান রিজভীর কথায় মানিকের সুর করা ও গাওয়া গান নিয়ে তৈরি হল যুক্ত হচ্ছে ‘স্মৃতি’। এর সংগীত আয়োজনে ছিলেন বাপ্পা মজুমদার। এর সংগীত আয়োজনে ছিলেন বাপ্পা মজুমদার। ১৮ জুন মঙ্গলবার সন্ধ্যায় বাপ্পা মজুমদারের নিজস্ব স্টুডিওতে ‘স্মৃতি’ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
এ বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, “ভিন্ন স্বাদের একটি গান ‘স্মৃতি’। গানের কথা ও সুরে ভিন্নতা আছে। গতানুগতিক ধারার বাইরের এই গানটি সব বয়সী শ্রোতার হৃদয় ছুঁয়ে যাবে।”
‘স্মৃতি’ শিরোনামের গানটির কথাগুলো এমন ‘আকাশ জুড়ে মেঘের ভেলা/ নেই চাঁদের আলো খেলা/ মন আকাশে মেঘ জমেছে/ স্মৃতিরা দেয় পাহারা’। মানিকের একক অ্যালবাম ‘অবাক শহরে’তে ‘স্মৃতি’ শিরোনামের এই গানটি অন্তর্ভুক্ত হবে। এটি প্রকাশিত হবে ঈদুল ফিতর উপলক্ষে।
এ পর্যন্ত ৪টি মিক্সড অ্যালবামে গান গেয়েছেন মানিক। মানিকের উল্লেখযোগ্য গান হল, ‘মা যে দশ মাস দশ দিন’, ‘বিমূর্ত ছবিগুলো’, ‘রাতের তারা’, ‘মন্দভালো’ প্রভৃতি।
