২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হয়ে আনন্দিত বেল

মাতৃত্ব উপভোগ করছেন ক্রিস্টেন বেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জেনিফার বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 02:06 PM

Updated : 25 Apr 2022, 06:48 PM

কন্যা সন্তানের মা হওয়ার পর হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন বেল জানিয়েছেন মাতৃত্ব বেশ ভালোভাবেই উপভোগ করছেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

‘ইউএস ম্যাগাজিন’ জানিয়েছে, সন্তান প্রসবের পর প্রথমবারের মতো সম্প্রতি ‘দ্য এলেন ডি জেনেরেস শো’-এর মাধ্যমে জনসম্মুখে এসেছেন বেল এবং মা হওয়ার অভিজ্ঞতা অনেক বেশি আনন্দের এমনটাই জানিয়েছেন তিনি।

‘ওয়েন ইন রোম’খ্যাত এই অভিনেত্রী বলেন, তার বাগদত্ত অভিনেতা ড্যাক্স শেপার্ড হলেন তাদের কন্যার জন্য পৃথিবীর সেরা বাবা। তিনি আরও জানান, ড্যাক্স সারাক্ষণ তার মেয়ের সঙ্গে কথা বলেন এবং তাকে গান গেয়ে শোনান।

বর্তমানে নতুন অ্যানিমেশন সিনেমা ‘ফ্রোজেন’-এ কাজ করছেন বেল।