২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও একসঙ্গে সালমান-ক্যাটরিনা

বড়পর্দায় আবারও একসঙ্গে সালমান-ক্যাটরিনা তবে শুধু একটি আইটেম গানে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 01:24 PM

Updated : 25 Apr 2022, 06:48 PM

সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে আবারও একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। নতুন একটি সিনেমার আইটেম গানে একসঙ্গে নাচবেন তারা। খবর মিডডের।

পরিচালক সাওয়ান কুমার তার ১৯৮৩ সালের সিনেমা ‘সওতিন’-এর সিক্যুয়াল করছেন এবং সিনেমাটির একটি আইটেম গানের জন্য সম্প্রতি তিনি সালমান এবং ক্যাটরিনাকে প্রস্তাব দিয়েছেন।

তবে এ বিষয়ে ক্যাটরিনার মুখপাত্রকে জিজ্ঞেস করা হলে তিনি এসএমএসের মাধ্যমে মিডডেকে জানান ওই বিষয়ে কিছুই জানেন না তিনি।