২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় থাই মেলা শুরু

'টেস্ট অব থাইল্যান্ড ইন বাংলাদেশ-২০১০' শীর্ষক তিন দিনব্যাপী থাই মেলা শুক্রবার ঢাকায় থাই দূতাবাসে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 03:03 PM

Updated : 25 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'টেস্ট অব থাইল্যান্ড ইন বাংলাদেশ-২০১০' শীর্ষক তিন দিনব্যাপী থাই মেলা শুক্রবার ঢাকায় থাই দূতাবাসে শুরু হয়েছে। বাণিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুক খান মেলার উদ্বোধন করেন। শুক্রবার এক সরকারি তথ্যবিবরণীতে এ খবর জানানো হয়। বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। থাইল্যান্ডের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ফারুক খান থাই মেলা আয়োজনের জন্য থাই দূতাবাসসহ আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে থাই রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিয়ানচারোয়েন বক্তব্য রাখেন। এছাড়া মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এম এ মোমেন উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ২১টি স্টলে থাই প্যাকেট ফুড, থাই ফল, বেভারেজ, গিফট আইটেম, থাই রান্না উপকরণ এবং অলংকার সামগ্রী প্রদর্শিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১০০ ঘ.