২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি আত্মজীবনী মূলক বই লিখবেন দেব আনন্দ

২৬ সেপ্টেম্বর প্রকাশিত হতে যাচ্ছে ভারতের কিংবদন্তী অভিনেতা দেব আনন্দের আত্মজীবনী গ্রন্থ 'রোমান্সিং উইথ লাইফ'। প্রধানমন্ত্রী মনমোহন সিং মোড়ক উন্মোচন করবেন বইটির। তবে দেব আনন্দের অনেক কথা বলার থাকলেও বইটিতে তিনি তা বলতে পারেননি। তাই অচিরেই তিনি আরো একটি জীবনী গ্রন্থ লিখবেন বলে জানিয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 01:24 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হতে যাচ্ছে ভারতের কিংবদন্তী অভিনেতা দেব আনন্দের আত্মজীবনী গ্রন্থ 'রোমান্সিং উইথ লাইফ'। প্রধানমন্ত্রী মনমোহন সিং মোড়ক উন্মোচন করবেন বইটির। তবে দেব আনন্দের অনেক কথা বলার থাকলেও বইটিতে তিনি তা বলতে পারেননি। তাই অচিরেই তিনি আরো একটি জীবনী গ্রন্থ লিখবেন বলে জানিয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। এ সম্পর্কে দেব আনন্দ জানান, "মানুষ আমার বই সম্পর্কে আগ্রহী এটা জেনে আমি পুলকিত এবং উদ্বিগ্ন। এই বইটি আমার ৬২ বছরের জীবনের অনেক কিছু তুলে ধরেছে। কিন্তু তারপরও এখনো আমার আরো অনেক কিছু বলার আছে। এতো বড়ো জীবন আসলে একটা মাত্র বইয়ে তুলে ধরা অসম্ভব।" তিনি আরো বলেন, "আমার জীবন এখনো চলমান এবং লোকে যে যাই বলুক এটা এভাবে চলতেই থাকবে। আমি এখনো নিত্য নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি। এতে এটাই বোঝা যায় যে, আমি এখনো যথেষ্ট শক্ত সমর্থ। একটা বই শেষ হয়েছে। কিন্তু তাই বলে তো আর জীবন থেমে থাকবে না।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/১৯১৯ ঘ.