২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিকথা লেখার জন্য চুক্তিবদ্ধ হলেন টনি ব্লেয়ার

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তাঁর ডাউনিং স্ট্রিটের স্মৃতিকথা লেখার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য তিনি এক প্রকাশকের সঙ্গে বিপুল পরিমান পাউন্ডের চুক্তি সাক্ষর করেছেন। খবর বৃটিশ ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 01:34 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

নভেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তাঁর ডাউনিং স্ট্রিটের স্মৃতিকথা লেখার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য তিনি এক প্রকাশকের সঙ্গে বিপুল পরিমান পাউন্ডের চুক্তি সাক্ষর করেছেন। খবর বৃটিশ ওয়েবসাইটের। ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, প্রধান মন্ত্রী থাকাকালে ব্লেয়ারের ১০ বছরের আর্থিক কর্মকান্ডসহ সবকিছু, এমনকি গর্ডন ব্রাউনের সঙ্গে বিবাদের বিষয়গুলিও, প্রকাশিত হবে র‌্যান্ডম হাউজ কর্তৃক প্রকাশিতব্য বইটির মাধ্যমে । ব্লেয়ার বলেন, "আমি আশা করি আমার স্মৃতি সংকলন হবে তথ্যসমৃদ্ধ কিন্তু বিনোদনধর্মী, এতে প্রতিফলন থাকবে পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রী হিসেবে আমার সময়ের।" সাবেক ব্রিটিশ প্রধান মন্ত্রী এবং প্রকাশকের সঙ্গে ঠিক কত পাউন্ডের চুক্তি হয়েছে সেটা জানাতে অস্বীকার করেছেন উভয় পক্ষই। তবে ধারণা করা হচ্ছে এ বইটির মাধ্যমে ব্লেয়ার ৬ মিলিয়ন পাউন্ডের মতো আয় করবেন। র‌্যান্ডম হাউজের প্রধান নির্বাহী জানান, "টনি ব্লেয়ারের স্মৃতি সংকলনের কাজটি পেয়ে আমরা সত্যিই আনন্দিত। তিনি ছিলেন অসাধারণ প্রধান মন্ত্রী এবং এটি হবে একটি অসাধারন বই। এই প্রকল্পে তার সঙ্গে কাজ করতে পারা আমাদের সবার জন্য বিশাল পাওয়া।" এক খন্ডের বইটি দুবছরের মধ্যে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। চেরি ব্লেয়ারের আত