২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁও হোটেল গ্যালারিতে রাফি’র একক চিত্র প্রদর্শনী শুরু

শিল্পী এস রাফীর চতুর্থ একক চিত্র প্রদর্শনী শুক্রবার থেকে রাজধানীর সোনারগাঁ হোটেলের ডিভাইন আর্ট গ্যালারিতে শুরু হয়েছে। ‘ব্লু বডি উইথ রেডিস সউল’ শীর্ষক এ প্রদর্শনীতে শিল্পীর ২৭ টি চিত্রকর্ম স্থান পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 08:14 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক শিল্পী ফরিদা জামান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী জামাল আহমদ।

আগামী ১২ আগস্ট পর্যন্ত প্রদর্শনীটি প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শকদের জন্যে উন্মুক্ত থাকবে।