বাবা হারালেন মোস্তফা সরয়ার ফারুকী
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বাবা আব্দুল রউফ ফারুকী মারা গেছেন।
ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১টায় তার মৃত্য হয় বলে তার পুত্রবধূ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানান।
আব্দুর রউফ ফারুকী বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
তার দুই ছেলে মোস্তফা সরয়ার ফারুকী ও গোলাম কিবরিয়া ফারুকী নির্মাতা হিসেবে পরিচিতি; মোস্তফার সরয়ার ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
পরিবার জানিয়েছে, নাখালপাড়া ও তেজগাঁওয়ে দুই দফায় জানাজা শেষে তেজগাঁও রহিম মেটাল কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
