২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেল পদ্মা সেতুর থিম সং

বর্ণিল আয়োজনে পদ্মা সেতু উদ্বোধনের পর সেতু নিয়ে সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধরী বন্যাসহ দেশের ১০ শিল্পীর গাওয়া একটি গান প্রকাশ করা হয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2022, 07:18 PM

Updated : 02 Aug 2022, 01:52 PM

গীতিকার কবির বকুলের লেখা ‘পদ্মা সেতু’ শিরোনামে গানটিকে ‘অফিসিয়াল থিম সং’ বলছে গানের প্রযোজনা সংস্থা বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ সেতু মন্ত্রণালয়।

সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা ছাড়াও এ গানে কণ্ঠ দিয়েছেন রফিকুল আলম, কুমার বিশ্বজিৎ, মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, দিলশাদ নাহার কনা, নিশিতা বড়ুয়া, ইমরান মাহমুদুল ও কিশোর দাশ।

গানের সাউন্ড ডিজাইন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।