‘গ্রিন ডে’র মস্কোর কনসার্ট বাতিল
ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের পর আমেরিকান ব্যান্ড ‘গ্রিন ডে’ মস্কোতে তাদের কনসার্ট বাতিল করেছে।
২৭ ফেব্রুয়ারি তারা এই ঘোষণা দেয় বলে আমেরিকান বিনোদন ম্যাগাজিন বিলবোর্ড জানিয়েছে।
গ্রিন ডে তাদের ইনস্টাগ্রাম একাউন্টে এই সিদ্ধান্ত জানিয়ে বলেছে, “ভারাক্রান্ত হৃদয়ের সাথে, বর্তমান ঘটনাগুলোর আলোকে আমরা মনে করি মস্কোর স্পাতার্ক স্টেডিয়ামে আমাদের আসন্ন শো বাতিল করা প্রয়োজন।
গ্রিন ডে’র কনসার্টটি ২৯ মে মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে হওয়ার কথা ছিল।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত গ্রিন ডে ‘বুলেভার্ড অফ ব্রোকেন ড্রিমস’, ‘২১ গানস’, ‘ওয়েক মি আপ হোয়েন সেপ্টেম্বর এন্ডস’, ‘জিসাস অফ সাবার্বিয়া’, ‘গুড রিডেন্স’, ‘আমেরিকান ইডিয়ট’ গানের জন্য খ্যাত।
অন্যদিকে, আমেরিকান ব্যান্ড ‘এজেআর’ও মস্কোতে তাদের ২২ অক্টোবরের কনসার্ট বাতিল করেছে।
টুইটারে এই ঘোষণা দেওয়ার সঙ্গে ব্যান্ডটির পক্ষ থেকে সেই সব রুশ ভক্তকে ধন্যবাদ জানানো হয়েছে, যারা ইউক্রেইনে অভিযানের বিরোধিতা করছে।
