ফের জুটি বাঁধছেন অপু বিশ্বাস-জয় চৌধুরী
‘প্রেম প্রীতির বন্ধন’র পর ‘ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি’ নামে আরেক সিনেমায় জুটি বেঁধে রূপালি পর্দায় আসছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী।
সায়েন্স ফিকশন ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন দ্বীন ইসলাম; বুধবার এফডিসিতে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে বলে জানান জয় চৌধুরী।
অপু ও জয় ছাড়া আর কে কে থাকছেন সিনেমায়-তা এখনও জানানো হয়নি।
ঢাকার বিভিন্ন লোকেশনে ১৫ মার্চ পর্যন্ত সিনেমার দৃশ্যধারণ করা হবে।
এ জুটির প্রথম সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’ ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে; সিনেমাটি পরিচালনা করেছেন সোলায়মান আলী লেবু।
