২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোশান ‘নাকফুল’ সিনেমা ছাড়লেন কেন

চুক্তিবদ্ধ হওয়ার মাসখানেক পর বেঙ্গল মাল্টিমিডিয়ার ‘নাকফুল’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তরুণ অভিনেতা জিয়াউল রোশান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2022, 08:08 PM

Updated : 02 Aug 2022, 03:00 PM

শনিবার এক ফেইসবুক পোস্টে এ ঘোষণা দিয়ে তিনি জানান, সিনেমার পরিচালক অলক হাসানের সঙ্গে দ্রুত অন্য কোনো কাজ করবেন তিনি।

রোশান জানান, যে সময়ে ‘নাকফুল’ সিনেমার শুটিং করার পরিকল্পনা চলছে, সেই সময় আগেই আরেকটি সিনেমার শুটিংয়ের শিডিউল দিয়ে রেখেছেন। শিডিউল জটিলতার কারণেই মূলত সিনেমাটি ছাড়লেন তিনি।

এতে রোশানের বিপরীতে তরুণ অভিনেত্রী পূজা চেরির অভিনয়ের কথা ছিল। পূজার বিপরীতে কে অভিনয় করবে-তা শিগিগিরই ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠান।

‘নাকফুল’ সিনেমার গল্প লিখেছেন ফেরারী ফরহাদ। অলক হাসানের পরিচালনায় পূজা ছাড়াও এতে অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, আলীরাজ।