২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন সারিকা

সপ্তাহ খানেক আগে বিয়ে সেরেছেন ছোটপর্দার অভিনেত্রী সারিকা সাবরিন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2022, 12:39 AM

Updated : 25 Oct 2022, 10:13 AM

মঙ্গলবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার পারিবারিক আয়োজনে তার বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বরের নাম বি আহমেদ রাহী; পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও মিউজিশিয়ান।

সবার কাছে দোয়া চেয়েছেন সারিকা; শিগগিরই কাজে ফেরার কথাও জানালেন তিনি।

এর আগে ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা; তাদের সংসারে এক মেয়ে আছে। সম্পর্কের টানাপোড়েনের জেরে তাদের বিচ্ছেদ ঘটেছে।  

২০০৬ সালে একটি মোবাইল কোম্পানির মডেল হয়ে সবার নজর কাড়েন সারিকা। এর চার বছর পর আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।

সারিকা অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে মোহন খানের ‘রাধা তুমি কার’, এস এ হক অলিকের ‘গেন্দুচোরা ও প্রেমকাহিনী’,  হিমেল আশরাফের ‘প্রেমের বেদনা’, চয়নিকা চৌধুরীর ‘আহা বালিকা’ ও বিকেলে সোনা রোদ’, সাইফ চন্দনের 'একটু বোকামি অনেকটা পাগলামী` ইত্যাদি।