২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলী ফজল-রিচার বিয়ে এবার ‘ঠিকঠাক’

এবার বিয়ের পিঁড়িতে বসছেনই আলী ফজল, এমন গুঞ্জন এখন বলিউড পাড়ায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2021, 05:41 PM

Updated : 08 Apr 2022, 12:03 AM

অভিনেত্রী রিচা চাড্ডার সঙ্গে আলী ফজলের বিয়ে ঠিকঠাকই ছিল, কিন্তু করোনাভাইরাস মহামারী তাতে বাধ সাদে।

এখন ২০২২ সালে মার্চেই তারা আনুষ্ঠানিকতা সারছেন বলে খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

সংবাদপত্রটি জানিয়েছে, শুধু পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে নয়া দিল্লি কিংবা মুম্বাইয়ে এই অনুষ্ঠান হতে পারে।

আলী ফজল অবশ্য বলছেন, তিনি ও রিচা চাড্ডা বিয়ের কাজটি খুব দ্রুত সেরে ফেলতে চাচ্ছেন। তবে বিয়ের তারিখ সম্বন্ধে তারা কেউই এখনও পুরোপুরি নিশ্চিত নন।

আলী ফজল ও রিচা চাড্ডার দেখা হয়েছিল ২০১৩ সালে ফুকরে সিনেমার সেটে। পরবর্তীতে তারা সম্পর্কে ছিলেন বেশ কয়েকবছর।

২০১৯ সালের ডিসেম্বরে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে রিচা চাড্ডার জন্মদিনে আলী ফজল তাকে বিয়ের জন্য সরাসরি প্রস্তাব দেন।

আলী ফজল এখন তার হলিউড প্রজেক্ট ‘কান্দাহার’র জন্য সৌদি আরবে শ্যুটিংয়ে রয়েছেন। জানুয়ারির শেষ পর্যন্ত সেখানে থাকবেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে রিচাকে দেখা যেতে পারে সঞ্জয় লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামন্দি’তে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।