জাজের চলচ্চিত্রে ‘জিরো ফিগারের’ আরিয়ানা
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন চলচ্চিত্র ‘মোনা’য় চুক্তিবদ্ধ হয়েছেন উঠতি মডেল আরিয়ানা জামান।
জাজের ফেইসবুক পেইজে সোমবার আরিয়ানার নাম ঘোষণা করা হয়েছে; সিনেমাটি পরিচালনা করছেন তরুণ পরিচালক কামরুজ্জামান রোমান।
কয়েক বছর ধরেই ফ্যাশন মডেলিংয়ের সঙ্গে যুক্ত আরিয়ানা এর আগে কয়েকটি ওয়েব চলচ্চিত্র, মিউজিক ভিডিওতে কাজ করেছেন। জাজের প্রযোজনায় প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিষেক ঘটছে তার।
ছবি: ফেইসবুক থেকে।
জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, “এই প্রথম জাজ ‘জিরো ফিগার’- এর একজন নায়িকাকে দর্শকের সামনে নিয়ে আসছে।”
জামালপুরে ঘটে যাওয়া সত্য ঘটনার আলোকে ‘মোনা’ সিনেমায় এর আগে আহমেদ রুবেল, দীপা খন্দকারসহ কয়েকজন অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন।
