২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিনা করোনাভাইরাসে আক্রান্ত

পতৌদির নবাব পরিবারেও হানা দিয়েছে করোনাভাইরাস, আক্রান্ত হয়েছেন এই পরিবারের বউ বলিউড তারকা কারিনা কাপুর খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2021, 10:44 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

কারিনা সোমবার নমুনা পরীক্ষার পর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

তবে তার লক্ষণ কিংবা উপসর্গ তীব্র নয় বলে জানিয়েছেন বাবা রনধীর কাপুর।

তিনি বলেছেন, “গতকাল কারিনার জ্বর এসেছিল, সঙ্গে গায়ে ব্যথাও ছিল। এরপর নমুনা পরীক্ষা করায়। তবে সে ভালই আছে। চিকিৎসকরা তার শুশ্রুষা করছেন।”

ভারতের কিংবদন্তি অভিনেতা-নির্মাতা রাজকাপুরের নাতনি কারিনা বিয়ে করেছেন সে দেশের কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলী খান পতৌদি ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেলে সাইফ আলী খানকে।

বলিউডের এই তারকা দম্পতির দুই ছেলে তৈমুর আলী খান ও জেহ আলী খান দুজনই শিশু।

তাদের কী অবস্থা- জানতে চাইলে রনধীর কাপুর বলেন, যেহেতু কারিনা এখন বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন, তাই দুই নাতিকে নানার বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলেন তিনি। তবে কারিনার ইচ্ছায় তৈমুর ও জেহ তাদের মায়ের বাড়িতেই রয়েছে।

কারিনার পাশাপাশি তার বন্ধু আরেক বলিউড তারকা অমৃতা অরোরাও কোভিড আক্রান্ত বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। দুই বন্ধু সম্প্রতি কোভিড বিধি ভঙ্গ করে পার্টি করেছিলেন বলে খবর বেরিয়েছে।

কারিনা এখন ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’ নিয়ে। অস্কারজয়ী হলিউড চলচ্চিত্র ফরেস্ট গাম্পের হিন্দি সংস্করণে মূল চরিত্রে অভিনয় করছেন আমির খান। 

‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাচ্ছে এপ্রিলে