২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশা ভোঁসলের রেস্তোরাঁয় যা খেয়ে তৃপ্ত হলেন টম ক্রুজ

বলিউডের তারকা গায়িকা আশা ভোঁসলের একটি রেস্তোরাঁ রয়েছে যুক্তরাজ্যে, আর সেখানে রসনা তৃপ্ত করলেন হলিউড তারকা টম ক্রুজ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2021, 09:36 PM

Updated : 10 Oct 2022, 06:12 PM

আশা ভোঁসলে সোমবার তার ইনস্টাগ্রাম একাউন্টে টম ক্রুজের একটি ছবি দিয়েছেন, যাতে বার্মিংহামের ওই রেস্তোরাঁর সামনে দেখা যায় মিশন ইম্পসিবল তারকাকে।

ওই রেস্তোরাঁয় টম কী খেয়েছেন, তা জানানো হয়েছে আশা’স রেস্তোরাঁর ইনস্টাগ্রাম একাউন্টে।

তাতে বলা হয়েছে, “আমাদের বিখ্যাত চিকেন টিক্কা মাসালা অর্ডার করেছিলেন টম। এটি তার কাছে এতই সুস্বাদু লেগেছিল যে প্রথমবার শেষ হতেই দ্বিতীয়বার অর্ডার করেন তিনি।”

Image
আশা ভোঁসলে।

আশা ভোঁসলে।

খবরটি শুনে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন আশা ভোঁসলেও।

তিনি ফেইসবুক ও ইনস্টাগ্রামে লিখেছেন, “এটা শুনে আমি ভীষণ খুশি যে আশা’সের খাবারের দারুণ এক অভিজ্ঞতা নিয়ে গেলেন টম ক্রুজ। আমি আশা করছি, আবার তাকে আমাদের এখানে পাব।”

এদিকে আশা ভোঁসলের রেস্তোরাঁর টম ক্রুজের আসা নিয়ে নেটে অনেকে সন্দেহও প্রকাশ করছিলেন। কেউ কেউ বলছিলেন, এটা টম ক্রুজ নয়, তার মতো দেখতে অন্য কেউ।

 

তবে মিশন ইম্পসিবল-৭ এর শুটিংয়ের জন্য যে টম ক্রুজ বার্মিংহামে রয়েছেন, তা নিশ্চিত করেছে ডেইলি মেইল।

আর আরেক সংবাদ মাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, এদিন গ্র্যান্ড সেন্ট্রাল শপিং কমপ্লেক্সে ক্রুজকে যে পোশাকে দেখা গিয়েছিল, আশা’স এর ছবিতে সেই একই পোশাকই পরে ছিলেন তিনি।