ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনের গল্পে সাত নাটক
ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনের অনুপ্রেরণার গল্পে সাতটি একক টিভি নাটক নিয়ে আসছে আইডিএলসি ফাইন্যান্স।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত নাটকগুলো ইদুল আজহা উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রচার বলে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইডিএলসি।
সাতটি নাটকের মধ্যে তিনটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান, দুইটি ময়ূখ বারী, বাকি দুইটি রাফাত মজুমদার রিংকু ও পথিক সাধন।
মিজানুর রহমান আরিয়ানকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "আমি ব্যাক্তিগতভাবে জীবনমুখী গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। এই সিরিজে এমন কিছু গল্প নিয়ে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আশাকরি দর্শকদের কাজগুলো ভালো লাগবে।”
ঈদের দিন থেকে পরবর্তী সাতদিন রাত ৯টায় এনটিভিতে নাটকগুলোর প্রচার হবে; পরে এনটিভি ও আইডিএলসির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
ঈদের দিন প্রচার হবে মিজানুর রহমান আরিয়ানের ‘সময়’; এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নীলাঞ্জনা নীলা।
ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে রাফাত মজুমদার রিংকুর ‘স্রোতের বিপরীতে’, অভিনয় করেছেন অ্যালেন শুভ্র ও কেয়া পায়েল।
ঈদের তৃতীয় দিন প্রচার হবে ময়ূখ বারীর ‘মুখোশ’; অভিনয় করেছেন এফ এস নাঈম, সারিকা সাবাহ।
ঈদের চতুর্থ দিন প্রচার হবে আরিয়ানের ‘নট আউট’; অভিনয় করেছে নরুমানা রশীদ ঈশিতা, ওয়াহিদা মল্লিক জলি, খাইরুল বাসার।
ঈদের পঞ্চম দিন প্রচার হবে ময়ূখ বারীর ‘সাথী’; অভিনয় করেছেন তানভীন সুইটি, সাহেদ আলী।
ঈদের ষষ্ঠ দিন প্রচার হবে আরিয়ানের ‘প্রেসক্রিপশন’; অভিনয় করেছেন সাফা কবির, জুনায়েদ।
ঈদের সপ্তম দিন প্রচার হবে পথিক সাধনের ‘বিপরীতে তুমি আমি’; অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাদিয়া মিম।
