২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোকাদের চালাক’ বানানোর গল্পের পেছনের গল্প

ছয় ‘বোকাকে চালাক’ বানানোর গল্পে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2021, 07:58 PM

Updated : 07 Apr 2022, 10:45 PM

সিরিজ বিজ্ঞাপনের ছয়টি পর্বে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মিশু সাব্বির, মুকিত জাকারিয়া, জিয়াউল হক পলাশ ও শামীম হাসান সরকার।

ফারুকী বলেন, “নগদ’ টিম অনেক চিন্তাভাবনা করে এই গল্পগুলো পর্দায় তুলে আনার জন্য কাজ করেছে। যে কারণে ‘নগদ’ টিমের সঙ্গে বসে আমরা শুটিং প্লান চূড়ান্ত করি। অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানগুলো এতদিন ধরে দেশের সাধারণ মানুষকে ‘বোকা’ বানাচ্ছিল, এ বিষয়ে সাধারণ মানুষকে জানানোর জন্য ‘ব-তে বেকুব না হয়ে, ন-তে নগদ-এ’ আসার গল্পগুলো তৈরি। বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে চেষ্টা করেছি হাস্যরসাত্মকভাবে নগদের সেবার গুণাগুণ বুঝিয়ে দিতে। ‘নগদ’ আমার ওপর আস্থা রেখেছেন, এ কারণেই ঠিকঠাক কাজটি করতে পেরেছি।’

তিনি আরও বললেন, যেহেতু ছয়টি গল্পের ছয়টি চিত্র এবং দেশের নানা ধরনের মানুষকে উপস্থাপন করে এই বিজ্ঞাপনগুলো তৈরি হচ্ছে, তাই নাখালপাড়া থেকে শুরু হলো মোশাররফ করিমকে ‘বোকা থেকে চালাক’ বানানোর গল্প। ধুলা, ধোঁয়া, সবজির দোকান থেকে শুরু করে বিভিন্ন জয়গায় শুটিং চলল। এরমধ্যে আগ্রহী জনতার ভিড় তো আছেই। এভাবে টানা প্রায় ১০ দিন শুটিং, এডিটিং, ভয়েস ওভার এবং অন্যান্য কাজে আরও বেশ কিছুদিন পার। এভাবে বিজ্ঞাপনগুলো আলোর মুখ দেখল আর ‘ছয়জন বোকা’ ধীরে ধীরে ‘চালাক’ হয়ে উঠলেন।