২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেতা ইরেশ যাকের করোনাভাইরাসে আক্রান্ত

অভিনেতা, প্রযোজক ইরেশ যাকের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2020, 11:13 PM

Updated : 08 Apr 2022, 01:46 AM

নমুনা পরীক্ষায় রোববার তার করোনাভাইরাস শনাক্ত হয়েছেন বলে এক ফেইসবুক স্ট্যাটাসে জানান এ অভিনেতা।

রোববার রাতে তিনি বলেন, “যারা গত সপ্তাহে আমার সংস্পর্শে এসেছেন তারা নিরাপদে থাকুন আর আপনাদের কোনও উপসর্গ আছে কি না খেয়াল রাখুন।”

মহামারীর মধ্যে ২৭ নভেম্বর ইরেশ যাকেরের বাবা অভিনেতা, নির্দেশক আলী যাকের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর দুই দিন আগে তার করোনাভাইরাস শনাক্ত হয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।