অপর্ণা ঘোষের বাগদান, শাফায়েত মনসুরের রহস্য
সোমবার অন্তর্জালে একটি ছবি ভেসে বেড়ায় পরিচালক শাফায়েত মনসুর রানা এবং অভিনয় শিল্পী অপর্ণা ঘোষের। আর তা নিয়েই ধোঁয়াশার শুরু।
ছবিটির নিচে শাফায়েত ক্যাপশন দেন শুভেচ্ছা ও দোয়া চেয়ে। এতেই ঝড় উঠে মিডিয়া পাড়াতে।
এমনিতেই এই দুই বন্ধুকে নিয়ে গুজবের শেষ নেই মিডিয়া পাড়াতে। এহেন ছবির কারণে সবাই এই দুই বন্ধুকেই শুভেচ্ছা জানাতে থাকেন।
শাত্রাজিৎ সম্বন্ধে বেশি কিছু জানা না গেলেও, ইরফান সাজ্জাদ বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।
শাফায়েত মনসুর রানার একাধিক ফিকশনের গুরুত্বপূর্ণ চরিত্রে অপর্ণাকে দেখা গেছে নিয়মিত। এছাড়াও তারা পর্দার বাইরে বেশ ভালো বন্ধুই। রানার ভাষায়, ‘বেস্ট বাডি’।
খুব দ্রুতই বিয়ের মূল পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পাত্রপাত্রীর বন্ধু মহল।
