জাভেদ আখতারের এফআইআরের পর কঙ্গনাকে মিকার হুশিয়ারি
একের পর এক বিতর্কিত কথার পর ধীরে ধীরে সকলের বিরাগভাজনে পরিণত হচ্ছেন কঙ্গনা রানাউত।
কুইনখ্যাত এই অভিনেত্রী আগে থেকেই ঠোঁটকাটা অভ্যাসের জন্য পরিচিত। বিশেষ করে ‘নেপটিজম’ নিয়ে বেশ সরব এই শিল্পী অনেক আগে থেকেই। এরপর হৃত্বিক রোশনের সঙ্গে তার সম্পর্ক নিয়েও জল ঘোলা করেছেন অনেক।
বছরের মাঝামাঝি সময়ে আরেক অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে কেন্দ্র করে একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে সর্বদাই শিরোনামে থেকেছেন কঙ্গনা।
তবে অভিযোগের কারণে ইতিমধ্যেই অনেকের চক্ষুশূলে পরিণত হয়েছেন। সম্প্রতি তার বিরুদ্ধে এফআইআর করেছেন লেখক জাভেদ আখতার।
গীতিকবি- লেখক জাভেদ আখতার হৃত্বিক ইস্যুতে তাকে ’হুমকী’ দিয়েছেন- এ মর্মে বক্তব্য দেন কঙ্গনা। ফলে জাভেদ আখতার এফআইআর দাখিল করেন।
বলেন, ‘বাঘের মত বাঁচতে চাইলে মানুষের জন্য কিছু করুন। সস্তা জনপ্রিয়তার জন্য করে লাভ নেই। আমরা দৈনিক পাঁচ লাখ মানুষের আহারের ব্যবস্থা করছি আপনি না হয় বিশজনকে খাওয়ান।”
ওদিকে এবার পাঞ্জাবীদের নিয়ে মন্তব্য করাই চটেছেন গায়ক মিকা সিং। এর আগে অভিনেতা দিলজিতও পাঞ্জাবীদের নিয়ে মন্তব্য করায় কঙ্গনাকে এক হাত দেখে নিয়েছেন্
মিকা বলেন, “আমার কোনও ব্যক্তিগত ক্ষোভ নেই তার উপর। কিন্তু জাতিগতভাবে কাউকে আঘাত করলে সেটা মেনে নেওয়া যায় না।”
অবশ্য কঙ্গনা পাঞ্জাবীদের কটাক্ষ করে দেওয়া টুইটটি ইতিমধ্যে সরিয়ে নেওয়াতে ধন্যবাদও দিয়েছেন গায়ক মিকা সিং।
