২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৬ বছর বয়সে চলে গেলেন ফারাজ খান

মাত্র ৪৬ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন একসময়ের বলিউড নায়ক ফারাজ খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 07:38 PM

Updated : 08 Apr 2022, 01:35 AM

অভিনেতা ইউসুফ খানের ছেলে ফারাজ খান নব্বয়ের দশকে বলিউডে পা রাখেন রাখেন। ১৯৯৬ সালে মহেশ ভাটের সিনেমা ‘ফারেব‘ দিয়ে আলোচনায় আসেন। এরপর রানী মুখার্জীর সঙ্গে করা ছবি ‘মেহেন্দি’ দিয়ে নিজের একটি জায়গা তৈরি করতে সক্ষম হন।

এরপর আরেও বেশ কিছু সিনেমাতে তাকে দেখা গেলেও ব্যবসা সফল না হওয়াতে তিনি হারিয়ে যান রূপালি পর্দা থেকে।

বেশ কিছুদিন ধরেই ফারাজের অসুস্থা বেড়ে যায়। বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

এই সময় চিকিৎসার জন্য পুজা ভাট এবং সালমান খান তাকে আর্থিকভাবেও সহায়তা করেন।

কফ এবং ফুসফুসের ইনফেকশন ছড়িয়ে পড়ার পর বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফারাজ।

পুজা ভাট নিজস্ব টুইটার থেকে ফারাজের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।