প্রাচ্যনাটের উঠান নাটকের মেলায় ‘ফাউস্ট অথবা অন্য কেউ’
প্রাচ্যনাটের উঠান নাটকের মেলায় শুক্রবার ও শনিবার প্রদর্শিত হবে 'ফাউস্ট অথবা অন্য কেউ'।
‘অবসাদ বিরুদ্ধ স্রোত’স্লোগান নিয়ে মাসব্যাপী এই আয়োজনে কাঁটাবনের প্রাচ্যনাটের নিজস্ব মহড়া কক্ষে শুক্রবার ও শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় নাটকটির প্রদর্শনী হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নাটকটির ভাবনা, তত্ত্বাবধান ও অভিনয়ে রয়েছেন তানজি কুন, চেতনা রহমান ভাষা, প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ, গোপী দেবনাথ, সাফায়াত খান, ফয়সাল ইবনে মিজান (রাতুল)।
নাটকের নেপথ্যে বিশেষ সহযোগিতায় রয়েছেন শাহরিয়ার শাওন, জেসমিন জাহান ঝুমা, মোঃ শওকত হোসেন সজীব, অদ্রী জা আমিন, স্বাতী ভদ্র, ইয়াদ খোরশিদ ঈশান ।
