২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাপ্পার সুরে রাজুর ‘বিদায় বলো না’

বাপ্পা মজুমদারের সুরে ‘বিদায় বলো না’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী এ আই রাজু।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2020, 01:08 PM

Updated : 18 Aug 2022, 03:45 PM

৪ সেপ্টেম্বর প্রকাশিত গানটি লিখেছেন শাহান কবন্ধ।

রাজু বলেন, “বাপ্পা মজুমদার আমাদের প্রজন্মের কাছে দারুণ এক আবেগের নাম। তার সঙ্গে গান করতে পারাটা ক্যারিয়ারের জন্য বিশেষ কিছু মনে করছি। সেইসঙ্গে শাহান কবন্ধ এ দেশের সংগীতে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। তার লেখা এই গানে কণ্ঠ দিতে পেরে আনন্দিত আমি।”

`স্টুডিও এআইআর’ নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। সেখানে মডেল হিসেবে অভিনয় করেছেন রুহি আফরোজ, অর্ণব খান ও আকলিমা লিজা। এলিমেন্ট এক্সের ব্যানারে নির্মিত ভিডিওটি পরিচালনা করেছেন ইমরান কবির হিমেল।

এর আগে চলতি বছরের ভালোবাসা দিবস উপলক্ষে এ আই রাজুর কণ্ঠে প্রকাশ পায় ‘দূরত্ব’ শিরোনামের গান। রাজুরই লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন শাকের রাজা।