বাবা দিবসের বিজ্ঞাপনে রবি
বাবা ও ছেলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গল্পে বাবা দিবসের বিজ্ঞাপন প্রকাশ করেছে মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবি ও বিজ্ঞাপনী সংস্থা এডিএ’র সম্মিলিত চেষ্টায় নির্মিত বিজ্ঞাপনটি প্রকাশের পর দর্শকদের সাড়া পাওয়া যাচ্ছে।
বাবা ও ছেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে কিঙ্কর আহসানের গল্পে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তানভীর আহসান ও তার টিম।
বিজ্ঞাপনটির বর্তমান পরিস্থিতিতে চলমান জীবনের সঙ্গে অনেক বেশি মিলিয়ে দেয়। আরও একবার মনে করিয়ে দেয়, জীবনে বাবা নামক বটবৃক্ষের কী অবদান! আমরা দেখি বাবা এখন বাসায় থাকেন, ঘরের কাজ কিংবা রান্নাতে সাহায্য করেন। বাবা ছেলেকে নিয়ে ছাদে ঘুড়ি ওড়াতে যেয়ে ফিরে যান নিজের ছোটবেলার স্মৃতিতে, এই দৃশ্য এখন দেখা যায় প্রায় প্রতিটি ছাদে।
বিজ্ঞপনটির গল্পটিতে মূল লক্ষ্য ছিল বাবার সঙ্গে সন্তানের সম্পর্কের বিভিন্ন দিক সুন্দর করে তুলে ধরা। একই সাথে চলমান পরিস্থিতির সাথে কিভাবে একটি সংযোগ তৈরি করা যায় তাই ছিলো গল্পকারের প্রধান ভাবনা।
ক্রিয়েটিভ টিম এখানে একটি গল্পটি ফুটিয়ে তুলে এবং চিত্রধারণ, লোকেশন, চরিত্রায়নে সফল একটি ভিজ্যুয়াল দর্শকদের ধরে রেখেছে শুরু থেকে শেষ পর্যন্ত।
সহজেই যে কেউ তাই নিজের জীবনকে মিলিয়ে নিতে পারেন এমন গল্পের সঙ্গে। এটিই রবি এবং এডিএ টিমের সম্মিলিত সার্থকতা যে এখন এই বিজ্ঞাপনটি কেবলমাত্র একটি নির্দিষ্ট কোম্পানি বা পণ্যের প্রচারণার মধ্যে সীমাবদ্ধ না থেকে ফুটিয়ে তুলছে আমাদের জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিক আর গড়ে তুলছে নানারকম সামাজিক সচেতনতা।
এডিএ’র ক্রিয়েটিভ ডিরেক্টর কিঙ্কর আহসান বলেন, “পুরো কাজটি মানুষের মন ছুঁতে পেরেছে; এই কৃতিত্ব পুরো টিমের যারা এই প্রজেক্টে কাজ করেছে।”
