২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: আরেক সালমানের লড়াই

করোনাভাইরাসের আক্রান্তদের সহায়তায় চলচ্চিত্র অঙ্গনের তারকারা বিভিন্নভাবে বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2020, 12:05 AM

Updated : 08 Apr 2022, 12:39 AM

তারই ধারাবাহিকতায় চেন্নাইইয়ের করোনাভাইরাস আক্রান্তদের সহায়তায় অর্থ সংগ্রহ উদ্যোগের অংশ হিসেবে তিন ভক্তের সাথে ‘ভার্চুয়াল মিট’ এর ঘোষণা দিয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা দালকার সালমান।

শুক্রবার রাতে, দালকার সোশ্যাল মিডিয়ায় একথা জানান। যারা দান করবেন তাদের ভেতর থেকে বিজয়ী ৩ জন দশ মিনিটের জুম সেশনে দালকারের সাথে যোগ দিতে পারেন। অভিনেতা চেন্নাইকে এই চলমান মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য এটি করছেন এবং অন্যান্য তারকাদেরও অনুরূপ করার আহ্বান জানিয়েছেন।

১০০ রুপি দান করার মাধ্যমে এই আয়োজনে অংশগ্রহন করা যাবে। তার ইন্সটাগ্রাম পোস্ট অনুসারে, অংশগ্রহনকারীদের শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮ টার মধ্যে প্রদত্ত নম্বরে জিপে’র মাধ্যমে ১০০ রুপি দান করতে হবে এবং একটি স্ক্রিনশট নিতে হবে এবং তিনজন বিজয়ীর নাম রবিবার ঘোষণা করা হবে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার ভারতে কোভিড -১৯ এর কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮০ জন এবং আক্রান্তের সংখ্যা ১৪,৩৭৮ জন।

শেষ খবর পাওয়া পর্যন্ত তামিলনাড়ুতে মৃতের সংখ্যা ১৫ এবং আক্রান্তের সংখ্যা ১৩২৩ জন।

সূত্রঃ ইন্ডিয়া টিভি নিউজ ডট কম