করোনাভাইরাস: ‘নীল মুকুট’র মুক্তি স্থগিত
করোনাভাইরাসের কারণে এবার নির্মাতা কামার আহমাদ সাইমনের ‘নীল মুকুট’ চলচ্চিত্রের মুক্তি স্থগিত করা হলো।
২৭ মার্চ ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল; তবে করোনা পরিস্থিতির বিবেচনায় ছবির মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্মাতা।
পরবর্তীতে ছবিটি কবে মুক্তি পাবে-তা এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানান প্রযোজক সারা আফরীন।
তিনি বলেন, "… এখন যেহেতু পুরো ব্যাপারটাই অনিশ্চিত, তাই ঠিক করেছি আর এক সপ্তাহ পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেবো-কবে মুক্তি দেওয়া যায়। যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে হয়তো ৩ এপ্রিল মুক্তি পাবে। কিন্তু এই সবই এখন অনুমান।”
ছবিটির পরিবেশনার সাথে যুক্ত আছে কোয়াইট অন সেট।
এর আগে করোনার কারণে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রের মুক্তিও স্থগিত করা হয়েছে। বঙ্গবন্ধুর বায়োপিক ‘বঙ্গবন্ধু’ ও জি-ফাইভের ওয়েব ফিল্ম ‘যদি…কিন্তু…তবু’র দৃশ্যধারণ স্থগিত রাখা হয়েছে।
